‘এভরিথিং ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়্যার’। ভারতীয় বক্সার বীজেন্দ্র সিংহের বিরুদ্ধে লড়াইতে নামছেন অ্যালেকজান্ডার হোরভাথ। কিন্তু শুধু অনুশীলন ও ঘাম ঝরানোই যথেষ্ট মনে হচ্ছে না তার। তাই প্রবল প্রতিপক্ষকে হারাতে সাপের রক্ত পান করছেন হোরভাথ। আগামী ১২ মার্চ পেশাদার বক্সিং রিংয়ে নামার আগে ‘অলৌকিক শক্তি’ অর্জনের জন্যই এই অভিনব পথ বেছে নিয়েছেন তিনি।
পেশাদার বক্সিংয়ে এখনও পর্যন্ত অপরাজিত বীজেন্দ্র। তিনটি নক আউট ম্যাচেই প্রতিপক্ষদের হারিয়ে দিয়েছেন তিনি। আর এমন প্রতিদ্বন্দ্বীকে হারাতে নিরলস প্রয়াস শুরু করেছেন হাঙ্গেরির ২০ বছরের হোরভাথ।
হোরভাজ বলেছেন, আমাদের পরিবারে কয়েক শতাব্দী ধরেই সাপের তাজা রক্ত পানের ঐতিহ্য রয়েছে। আমার পূর্বপুরুষদের মতোই আমিও প্রকৃত যোদ্ধা। জয় পেতে সব কিছু করতে রাজি। তুরস্ককে হারাতে হাঙ্গেরির সৈন্যরা সাপের রক্ত খেতেন আর এখন আমি তা করছি বীজেন্দ্রকে হারাতে।
হোরভাথের বিশ্বাস, সাপের রক্ত তাকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। সাপের রক্ত তার শিরায় শিরায় প্রবাহিত হলে বীজেন্দ্র তাকে হারাতে পারবেন না। হোরভাথ আরো বলেছেন, সাপের রক্ত তার খাদ্যতালিকায় আসার পর থেকে তিনি অনেক বেশি পরিশ্রম করতে পারছেন। পাঞ্চ করছেন আরো জোরালভাবে।
উল্লেখ্য, মার্কিন নৌসেনারাও কঠিন লড়াইয়ের অনুশীলনের জন্য গোখরোর রক্তপান করে। হোরভাথ হাঙ্গেরির সবচেয়ে মারাত্মক প্রজাতির সাপ দ্য ভাইপার-এর রক্ত ব্যবহার করছেন।